জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মেসিকে সামাল দিয়ে ৮ গোল দিল বায়ার্ন।

দুর্দান্ত গতিতে এগিয়ে চলা বায়ার্ন মিউনিখের সামনে স্রেফ উড়ে গেল বার্সেলোনা। ইচ্ছে হলেই যেন গোল করল হান্স ফ্লিকের দল। কিকে সেতিয়েনের দলকে গোল বন্যায় ভাসিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে গেল জার্মান চ্যাম্পিয়নরা।

লিসবনে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে ৮-২ গোলে জিতেছে দলটি। জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। একটি করে রবের্ত লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ।

দুই অর্ধে চারটি করে গোল হজম করে বিব্রতকর হারে শূন্য হাতে মৌসুম শেষ করল বার্সেলোনা। প্রতিপক্ষের গতি, কৌশল ও সৃষ্টিশীলতার কোনো জবাব দিতে পারেনি তারা। রক্ষণ ছিল ভঙ্গুর, মাঝমাঠ ছন্নছাড়া, বিবর্ণ আক্রমণভাগ-এমন চেহারার দলটিকে নিয়ে যেন ছেলেখেলা করল বায়ার্ন।

আগের ম্যাচে নাপোলির বিপক্ষে দারুণ ফুটবল খেলা বার্সেলোনার জন্য যেন ছিল দুঃস্বপ্নের রাত। ফুটবল ইতিহাসে দলটিকে এমন করুণ চেহারায় খুব বেশি দেখা যায়নি।

আগের রাউন্ডে দুই লেগ মিলিয়ে চেলসির জালে ৭ গোল করেছিল বায়ার্ন। এবার প্রথম দল হিসেবে ইউরোপ সেরার মঞ্চে নক আউট পর্বের কোনো ম্যাচে ৮ গোল করল তারা। স্বাভাবিকভাবেই প্রথম দল হিসেবে বিপরীত অভিজ্ঞতা হলো বার্সেলোনার।

Share this news as a Photo Card