চুনারুঘাটে কুখ্যাত ডাকাত পিচ্চি সায়েদ গ্রেফতার

চুনারুঘাটে-কুখ্যাত-ডাকাত-পিচ্চি-সায়েদ-গ্রেফতার

চুনারুঘাট উপজেলার পুর্বাঞ্চলের কুখ্যাত ডাকাত ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন মামলার আসামী পিচ্ছি সায়েদকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বরাব্দা গ্রামের ছুরুক মিয়ার পুত্র।

শুক্রবার গভীর রাতে চুনারুঘাট থানা পুলিশের এসআই অলুক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নালমুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরোদ্ধে চুনারুঘাট থানায় দায়ের করা ডাকাতি, সন্ত্রাসী এবং বন আইনের ১৮টি মামলা আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে।

উপজেলার মিরাশী ইউনিয়নের পীরপুর গ্রামে ডাকাতির মামলায় শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে এলাকার ত্রাস ও কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তার ভয়ে এলাকার মানুষ অতিষ্ট ছিল। অনেকে মানুষ ঘরবাড়ি ছাড়া ছিল। তার গ্রেফতারে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

Share this news as a Photo Card

10 October 2020

চুনারুঘাটে কুখ্যাত ডাকাত পিচ্চি সায়েদ গ্রেফতার

www.hostbuybd.com