শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক ১

madok-shayestagan-Habiganj-News-

শায়েস্তাগঞ্জে মাদক ব্যবসা জমে উঠেছে। শায়েস্তাগঞ্জের আনাচে কানাচে হাত বাড়ালেই মরণব্যধি ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদক পাওয়া যায়।

মাঝে মধ্যে ডিবি ও র‌্যাবের অভিযানে কিছু মাদক ব্যবসায়ী আটক হয়, কিন্তু গডফাদার রয়ে যায় ধরাছোয়ার বাইরে। ফলে এলাকায় চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। গত সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকা থেকে আল আমিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বরকাপন উজিরপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, শায়েস্তাগঞ্জ নিজগাঁও এলাকার মাদক ব্যবসায়ী আলফু মিয়ার বাড়িতে এ মাদক নিয়ে আসছিল।

সে আরও জানায়, আলফু মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে নিজগাঁওয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে আল আমিনকে কারাগারে প্রেরণ করা হয়।

Share this news as a Photo Card

10 February 2021

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক ১

www.hostbuybd.com