বানিয়াচংয়ে এডিপি‘র অর্থায়নে করোনা বিস্তাররোধে বিভিন্ন সামগ্রী বিতরন

বানিয়াচংয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে এডিপি‘র (বার্ষিক উন্নয়ন কর্মসূচী) অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন‘কে করোনা বিস্তাররোধকল্পে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

এসব সামগ্রী‘র মধ্যে রয়েছে মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার,সাবান‘সহ বিভিন্ন সামগ্রী।
৭এপ্রিল বুধবার বিকাল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামূল হক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,সংগীত শিল্পী আওলাদ হোসেন লিলু,যুবলীগ নেতা অলফুজুর রহমান খান,চান মিয়া।

স্বেচ্ছাসেবী সংগঠন বিডি‘ক্লিন‘র সমন্বয়ক এসআর তাসকিন এ সময় বিভিন্ন সামগ্রী গ্রহন করেন। এ সময় বিডি‘ক্লিন‘র আইটি সমন্বয়ক শুভ্র ইমন,সদস্য আর এস রিপন,সজীব আচার্য্য,সাকিল আহমেদ,তাসকির রাজ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

08 April 2021

বানিয়াচংয়ে এডিপি‘র অর্থায়নে করোনা বিস্তাররোধে বিভিন্ন সামগ্রী বিতরন

www.hostbuybd.com