জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে দুই নারী ছিনতাইকারী আটক

লাখাইয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।

গত শনিবার বিকেলে তাদের আটক করা হয়। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, গত ২৪ এপ্রিল উপজেলার সিংহগ্রামের মাজেদা আক্তার নামের এক মহিলা বামৈ থেকে সিংহগ্রাম যাওয়ার পথে ২ ছিনতাইকারী তার গলা থেকে চেইন ছিনতাই করে নিয়ে যায়। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে লাখাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাক্ষনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকায় অভিযান চালায়। এ সময় দিলারা বেগম স্বপ্না, লাইজু আক্তার নামের ২ ছিনতাইকারীকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ২ ছিনতাইকারী নারী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণসহ মূল্যবান সম্পদ তারা ছিনতাই করে আসছিল।

Share this news as a Photo Card