জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে যুবকের লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জ দাউদনগর এলাকা থেকে হৃদয় আহমেদ (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে তার লাশ প্রেরণ করে। সে ওই গ্রামের ফরিদ মিয়ার পুত্র। স্থানীয় কাউন্সিলর জালাল উদ্দিন মোহন জানান, গত শনিবার রাতে বাড়িতে ঘুমিয়ে থাকে হৃদয়। রবিবার সন্ধ্যায় ঘর থেকে দুর্গন্ধ বের হলে পরিবারের লোকজন তালা ভেঙ্গে হৃদয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে ওসি অজয় চন্দ্র দেবসহ একদল পুলিশ ওই রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা, সে বিষপানে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে ওসি জানান।

Share this news as a Photo Card