জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

‘তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস- ২০২১ এর আলোচনা সভা মঙ্গলবার (২৮শে সেপ্টেম্বর) দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই আবুল বাশার, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্জ্ব মোঃ বাহার উদ্দিন, লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান ইমরান, সমবায় অফিসার ইসমাইল তালুকদার রাহী, সমাজ সেবা অফিসার আফজালুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহজাহান, বিশিষ্ট সাংবাদিক এম এ ওয়াহেদ, তৌহিদ মোল্লা প্রমুখ।

আলোচনা শেষে তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তাগন বলেন, বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে সকলের তথ্য জানার অধিকার রয়েছে। সরকার যেকোন তথ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে দেশের সকল বিভাগকে ডিজিটালে রূপান্তরিত করেছে।

তবে তথ্যের এই অবাধ প্রবাহকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি, আমাদের কোন তথ্য দ্বারা যেন দেশ ও জাতির কোন ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Share this news as a Photo Card