জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা কর্মশালা অনুষ্ঠিত

হবিগঞ্জে “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা” শীর্ষক একটি জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতাধীন শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) এর অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়।

শনিবার (২৮ জুন) সকাল ১১টায় হবিগঞ্জ টাউন হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্ত্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) জাহাঙ্গীর আলম, এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, এডভোকেট স্বরাজ বিশ্বাস, শংকর পাল ও এডভোকেট মূরলী ধর প্রমুখ।

স্বাগত বক্তব্য প্রদান করেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জের সহকারী পরিচালক একেএম হাবিবুল্লাহ সিদ্দিক।

কর্মশালায় বক্তারা বলেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদেরকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি জাগতিক ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনের সুযোগও সৃষ্টি করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরুল ইসলাম বলেন, “সরকার মসজিদ ও মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের নৈতিক মূল্যবোধসম্পন্ন ও ধর্মীয়ভাবে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। শিশুদের মানবিক গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”

Share this news as a Photo Card