ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন “ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব হবিগঞ্জ (ডুসাহ)” এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান তুষার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী গোলাম শাফিউল আলম মাহিন।
গত শনিবার সংগঠনের সদ্য সাবেক সভাপতি শেখ শাকিল নূর রহমান এবং সাধারণ সম্পাদক আফরাজ আল মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি মেহেদী হাসান তুষার বলেন, ডুসাহ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের মেলবন্ধনের একটি প্রতিক। শিক্ষার্থীদের কল্যাণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। অল্প কিছুদিনের মধ্যেই আমরা আমাদের কমিটি পূর্ণাঙ্গ করব।
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম শাফিউল আলম মাহিন বলেন, হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি জেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগের সবচেয়ে মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থী হবিগঞ্জ জেলা থেকে আসেন। আমরা হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের কল্যাণে এবং উচ্চশিক্ষার জন্য হবিগঞ্জের স্থানীয় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করব।
উল্লেখযোগ্য যে, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এবছর উভয় পদে একজন করে প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনই মনোনীত হয়েছেন।
প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, সমাজ সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পরিচালনার মাধ্যমে একটি ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...



