জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ও শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

 

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৫২ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল সরকারি আর্থিক নীতি, বাজেট প্রণয়ন, অর্থ ব্যয় ও অডিট পদ্ধতি, হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করা।

 

শুক্রবার সকাল ৯টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা অপরিহার্য। এই ধরনের প্রশিক্ষণ আমাদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।’

 

প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার। দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্যবহারিক উদাহরণ ও আলোচনা মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার নানা দিক সম্পর্কে গভীর ধারণা লাভ করেন।

 

শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ উপস্থিত থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card