জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীদের সাফল্য, জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন

হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা “লেজার এয়ার ডিফেন্স সিস্টেম” উদ্ভাবন করে জেলা পর্যায়ে সাফল্য অর্জন করেছে।

হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সিনিয়র গ্রুপে দলীয়ভাবে তৃতীয় স্থান অর্জন করে।

এ সাফল্যে মাদ্রাসাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুদে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ীদের সনদ প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card