শাহিন আহমেদ: শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের কলিমনগরে দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
এলাকাটি একটি গুরুত্বপূর্ণ জংশন হওয়ায় এখানে রয়েছে সেভেন স্টার কিন্ডারগার্টেন, স্থানীয় বাজার এবং আশপাশের বিভিন্ন এলাকার মানুষের নিয়মিত চলাচল।
স্থানীয়দের অভিযোগ, আগে এ স্থানে স্পিডব্রেকার থাকলেও নতুন সড়ক নির্মাণের পর তা আর স্থাপন করা হয়নি। ফলে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করায় শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। ইতোমধ্যে এ এলাকায় একাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে জানান তারা।
সাধারণ জনগণের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে কলিমনগর জংশনের উভয় পাশে এবং মাঝামাঝি মোট তিনটি স্পিডব্রেকার স্থাপনের জোর দাবি জানানো হয়েছে।
তাদের মতে, দ্রুত স্পিডব্রেকার নির্মাণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

