শিক্ষার্থীদের ইংরেজিতে কথা বলার দক্ষতা, যুক্তি উপস্থাপনের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্বনামধন্য আইএলটিএস প্রস্তুতিমূলক প্রতিষ্ঠান অডিয়াস আইএলটিএসের ডিবেট কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে।
সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির চারটি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তাদের যুক্তিনির্ভর বক্তব্য, সাবলীল উপস্থাপনা ও অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় মারিয়ার দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলোও নিজেদের মেধা, পরিশ্রম ও দক্ষতার স্বাক্ষর রাখে।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার পাশাপাশি বাস্তব জীবনে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মতামত প্রকাশের সক্ষমতা তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজিতে যুক্তি উপস্থাপন, তাৎক্ষণিকভাবে প্রশ্নের উত্তর দেওয়া এবং দলগতভাবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।
অডিয়াস আইএলটিএসের ফাউন্ডার ও ইনস্ট্রাক্টর আহমুদুর রহমান মুন বলেন, শিক্ষার্থীদের ইংরেজি স্পিকিংয়ে দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে তারা ইংরেজিতে নিজেদের মতামত প্রকাশ ও যুক্তি উপস্থাপনের সুযোগ পান। এর ফলে তাদের ভাষাগত দক্ষতার পাশাপাশি আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়।
প্রতিষ্ঠানটির পরিচালক ও ফাউন্ডার বাশার আহমেদ আলভী বলেন, শিক্ষার্থীদের আইএলটিএসে কাঙ্ক্ষিত স্কোর অর্জনে সহায়তা করার পাশাপাশি তাদের সামগ্রিক ভাষাগত দক্ষতা উন্নয়নে অডিয়াস আইএলটিএস নিরলসভাবে কাজ করছে। মাত্র দুই বছরের পথচলায় প্রতিষ্ঠানের অর্জন ও শিক্ষার্থীদের সাফল্য তাদের আরও অনুপ্রাণিত করছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া থেকে আগত অডিয়াসের কো-ফাউন্ডার সোহাগ আহমেদ। তিনি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং আইএলটিএসে ভালো ফলাফল অর্জনের প্রস্তুতির পাশাপাশি যোগাযোগের দক্ষতা বাড়াতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
মাত্র দুই বছরের পথচলায় অডিয়াস আইএলটিএস হবিগঞ্জে বিদেশগামী শিক্ষার্থীদের কাছে একটি পরিচিত ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আইএলটিএস প্রস্তুতির পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের জন্য ‘কিডস স্পোকেন’ এবং চাকরিজীবীদের সুবিধার্থে ‘নাইট ব্যাচ’সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিভিন্ন বয়স ও পেশার শিক্ষার্থীদের ইংরেজি শেখার সুযোগ তৈরি করছে।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত ভাষা প্রশিক্ষণের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতার মতো সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা, তাৎক্ষণিকভাবে বক্তব্য উপস্থাপন এবং কার্যকর যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অডিয়াস আইএলটিএস হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার শরীফ কমপ্লেক্সে, ম্যাঙ্গো রেস্টুরেন্টের বিপরীতে অবস্থিত। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আইএলটিএসে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।




