দশ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

সিলেট নগরীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে বেপরোয়া গাড়ী চালানো, চালকসহ দুইজনের অধিক যাত্রী এবং নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার না করায় অন্তত দশ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করেছে মহানগর ট্রাফিক পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, সড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় নাগরিক সচেতনতা ও অবৈধ যানবাহন বিরোধী অভিযান পরিচালনা করে আসছে মহানগর মেট্রাপলিটন পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় বুধবার বিকেলে নগরীর তালতলা পয়েন্টে মেট্রাপলিটন ট্রাফিক পুলিশের টিআই সাইদ আহমদ এবং সার্জেন্ট নূরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ট্রাফিক নীয়মনীতি না মানায় দশ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা এবং আরো বেশ কয়েকজন চালককে মৌখিক সতর্ক করে দেওয়ার পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার আহবান জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সার্জেন্ট নূরুল হুদা জানিয়েছেন, আমাদের এরকম অভিযান উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অব্যাহত থাকবে। তিনি দূর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান।

Share this news as a Photo Card

24 January 2019

দশ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

www.hostbuybd.com