জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জি. এম. কাদেরকে বিরোধী নেতা বানিয়ে সংসদে চিঠি

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক সংগঠন জাতীয় পার্টির বর্তমান প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী নেতা করে সংসদে চিঠি দিয়েছে দলটির নেতাকর্মী । প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে এই চিঠি জমা দেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এই চিঠি হস্তান্তর করেন তারা।

স্পিকার দেশের বাইরে থাকায় চিঠিটি রিসিভ করেন স্পিকারের দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সংসদ সচিবের কাছেও একটি কপি দেয়া হয়। এ সময় জাতীয় পার্টির ১৫ জন সংসদ সদস্যের সম্পত্তিপত্রও চিঠিতে আলাদা আলাদা করে সংযুক্ত করে দেওয়া হয়।

তবে এই প্রতিবেদকের উপস্থিতিতে এই চিঠি দিলেও এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান তারা। তাদের সঙ্গে থাকা এক কর্মকর্তা বলেন, সংসদের বিরোধীদলীয় নেতা করা হয়েছে জিএম কাদেরকে আর উপনেতা বেগম রওশন এরশাদই।

এদিকে, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরই দলটির কে হবেন প্রেসিডেন্ট ও সংসদের বিরোধীদলীয় নেতা, তা নিয়ে শুরু হয় রশি টানাটানি। দলের একটি পক্ষ ইতোমধ্যে জিএম কাদেরকে দলের প্রেসিডেন্টের পদ দিয়েছেন। এতে নাখোশ রওশন ও তার অনুসারীরা। এরপর শুরু হয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়ে মতবিরোধ। এ মতবিরোধের মধ্যেই জিএম কাদেরের পক্ষে বেশির ভাগ এমপির স্বাক্ষর নিয়ে সংসদে চিঠি জমা দিলেন তারা। জাতীয় পার্টির ২২ জন সংসদ সদদ্যের মধ্যে ১৫ জনের স্বাক্ষর নিয়ে চিঠি জমা দেন তারা।

জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, নাজমা আক্তার, শরিফুল ইসলাম ও জিন্না এ সময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card