জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

উচ্ছেদ করা হলো বানিয়াচংয়ে অবৈধ দোকান

বানিয়াচংয়ে রাস্তার পাশে অবৈধ দোকান স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পৃথক ২টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে  ৮ ব্যক্তিকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, উপজেলা সদরের বড় বাজারের গোল চত্ত্বরে চর্তুদিকে ও সাবরেজিষ্টার অফিসের সামনে রাস্তার পাশে স্থানীয় ব্যবসায়ীগন দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে দোকান নির্মান করে  মাছ, সবজি, টং দোকান, চা-বিস্কিট ও ফলের ব্যবসা করে আসছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এই অবৈধ স্থাপনার দোকান পাট গুলোকে উচ্ছেদ করতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকারের পরিচালনায় ভ্রাম্যমান আদালতে প্রান প্রিয়কে ২০ হাজার টাকা, মিলাদকে ১ হাজার টাকা, ফাহিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খানের পরিচালনায় ভ্রাম্যমান  আদালতে বুলবুল  মিয়াকে ২ হাজার টাকা, ফরিদকে ৫ হাজার টাকা, ফজিল হক কে ৫ হাজার টাকা, বিকাশ দাস ৭ হাজার টাকা ও আমিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ছিলেন ৫/৬নং ইউপি তহশিলদার মুজিবুর রহমান, এএসআই মাসুদ পারভেজ ও এএস আই মহিনুর রহমান প্রমুখ।

Share this news as a Photo Card