শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান

শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান

শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ এর উদ্যোগে আজ সোমবার দুপুরে শিবপাশা শাহ ওয়ালিউল্লাহ হাফিজিয়া এতিমখানার ২৫ জন এতিম হাফিজদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷

শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে এ সহায়তা বিতরণ করেন মাষ্টার জাহিদুল ইসলাম চৌধুরী সুমন,সাংবাদিক শরিফ চৌধুরী ও বিপলু চৌধুরী৷

অনুষ্ঠানে ভার্চুয়ালী ইংল্যান্ড থেকে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ হালিম উদ্দিন নূরী৷

সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম আজাদ চৌধুরী, ৬ নং ওয়ার্ড এর মেম্বার মোঃ আর্শাদ মিয়া,আব্দুল কুদ্দুছ নূরী দাখিল মাদ্রাসার সুপার মাও.আব্দুল আলিম,মাদ্রাসার শিক্ষক হফিজ শাহজাহান মিয়া,
এলাকার মুরব্বি খাইরুল ইসলাম চৌধুরী, মকবুল মিয়া, আলফাজ আহমেদ ছোটন প্রমূখ৷

অনুষ্টানের শেষে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাও.আব্দল আলিম৷

Share this news as a Photo Card

10 May 2021

শিবপাশা ইউনিয়ন প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে অর্থ সহায়তা প্রদান

www.hostbuybd.com