Category: চুনারুঘাট

  • চুনারুঘাটে যুবকের ধর্ম পরিবর্তন, নোটারির মাধ্যমে হলফনামা সম্পন্ন

    চুনারুঘাটে যুবকের ধর্ম পরিবর্তন, নোটারির মাধ্যমে হলফনামা সম্পন্ন

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক যুবক নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধর্ম পরিবর্তনের হলফনামা সম্পন্ন করেছেন।

    জানা যায়, পিপুল বৈদ্য (পিতা: প্রবীন্দ্র বৈদ্য, মাতা: প্রনতী রানী বৈদ্য), গ্রামের বাড়ি গোড়ামী, ডাকঘর শাকির মোহাম্মদপুর (৩৩২০), থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ—তিনি জন্মসূত্রে সনাতন ধর্মাবলম্বী ছিলেন।

    ১৫ জুন ২০২৫ তারিখে ঢাকার নোটারি পাবলিক কার্যালয়ে সম্পাদিত হলফনামায় তিনি উল্লেখ করেন, তিনি একজন প্রাপ্তবয়স্ক হিসেবে নিজের ভাল-মন্দ বুঝে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

    হলফনামায় আরও বলা হয়, দীর্ঘদিন মুসলিম বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা ও মুসলিম পরিবারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে জেনে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ও কারো প্ররোচনা ছাড়া কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

    ধর্ম পরিবর্তনের পর তিনি তার নাম পরিবর্তন করে “মোঃ ওমর ফারুক পিপুল” ব্যবহার করার ঘোষণা দেন।

    এছাড়াও হলফনামায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হলেও তিনি তার গ্রহণকৃত ধর্ম থেকে সরে আসবেন না এবং এ সংক্রান্ত কোনো জোরজবরদস্তি আইনগতভাবে অগ্রাহ্য হবে।

    হলফনামাটি ঢাকার নোটারি পাবলিক মোঃ জাহিদুর রহমান মোল্লা কর্তৃক নিবন্ধিত হয় এবং একজন আইনজীবীর মাধ্যমে সনাক্তকরণ সম্পন্ন করা হয়।

  • মুরগি ছিনতাইয়ের অভিযোগে চুনারুঘাটের ছাত্রদল নেতা ফারহান শাকিল বহিষ্কার

    মুরগি ছিনতাইয়ের অভিযোগে চুনারুঘাটের ছাত্রদল নেতা ফারহান শাকিল বহিষ্কার

     

    হবিগঞ্জের চুনারুঘাটে মুরগি ছিনতাইয়ের ঘটনায় গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ফারহান শাকিলকে বহিষ্কার করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

     

    রোববার (১৫ মার্চ) রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

     

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়। পাশাপাশি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

     

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি থেকে মুরগি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় ফারহান শাকিলের নেতৃত্বে কয়েকজন যুবক জড়িত ছিলেন। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ছাত্রদলের নজরে আসে এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

  • চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে মাজারের দেয়াল ভেঙে রাস্তা তৈরির অভিযোগ

    চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে মাজারের দেয়াল ভেঙে রাস্তা তৈরির অভিযোগ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফে রাতের আধারে একটি পুরনো মাজারের পাকা দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে।

    এ ঘটনায় দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগ পত্র।

    অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর চুনারুঘাট সদর ইউনিয়নের মুড়ারবন্দ দরবার শরীফের ভেতরে অবস্থিত হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর পূর্ব-পশ্চিম রওজা মাজারের পশ্চিম পাশে থাকা একটি পুরনো মাজারের পাকা দেয়াল ভেঙে চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করা হয়।

    অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুড়ারবন্দ গ্রামের মৃত রুশন আলীর ছেলে ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল (৬৮), মো. আব্দুল রাজ্জাক (৫০), শাহীন মিয়া (৪০), মর্তুজ আলী (৪৫), পরশ আলী (৩৮), আল-আমিন (২৮), রুহুল আমিন (৩০), কুরুল আমিন (২৫), নুর আলী (২৩), আবুল খায়ের (২২) সহ আরও ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি।

    অভিযোগে বলা হয়, গত ১০ মার্চ রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, পিকল, লোহার সাবুল ও লাঠিসোঁটা নিয়ে দরবার শরীফে প্রবেশ করে ঐতিহ্যবাহী পুরনো মাজারের পাকা দেয়াল ভেঙে জোরপূর্বক মাটি ফেলে রাস্তা তৈরির কাজ শুরু করে।

    পরে মাজারে জিয়ারত করতে আসা আশেকান ভক্তরা বিষয়টি দেখতে পেয়ে দরবার শরীফের মোতাওয়াল্লী ও খাদেমদের অবগত করেন। এ সময় তারা বাধা দিলে অভিযুক্তরা গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

    ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। তবে অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পর বুধবার ভোরে আবারও রাস্তায় মাটি ফেলার চেষ্টা করা হয়।

    অভিযোগকারী জানান, প্রায় সাত শতাধিক বছরের ঐতিহাসিক এই দরবার শরীফে হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-সহ বহু ওলি-আউলিয়া ও পীর-দরবেশের মাজার রয়েছে। মাজারের ভেতর দিয়ে রাস্তা তৈরি হলে পবিত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

    এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চা বাগানে ট্রান্সফরমার চুরি, এক মাসে একই কোম্পানির ৩ বাগান থেকে ৯টি উধাও

    চা বাগানে ট্রান্সফরমার চুরি, এক মাসে একই কোম্পানির ৩ বাগান থেকে ৯টি উধাও

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত এক মাসে একই কোম্পানির তিনটি চা বাগান থেকে মোট ৯টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বাগানগুলোতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চা শিল্পে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    সর্বশেষ রবিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানের ২১ নম্বর সেকশনে ১২-১৩ জনের একটি সংঘবদ্ধ চোরের দল বাগানের তিনজন চৌকিদারকে গাছের সঙ্গে হাত-পা বেঁধে ফেলে। পরে সেচকাজে ব্যবহৃত পাম্পঘরের তালা ভেঙে ৩টি ২৫ কেভি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

    ঘটনার পর বাগানের সহকারী ব্যবস্থাপক দেবাশীষ দাস বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ট্রান্সফরমারের ভেতরের কয়েল ছাড়া অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

    এদিকে এর আগেও গত ১৫ ফেব্রুয়ারি একই বাগানে দুই পাহারাদারকে গাছের সঙ্গে বেঁধে পাম্পঘরের তালা ভেঙে ৩টি ট্রান্সফরমার চুরি করা হয়।

    এছাড়া গত ৫ মার্চ দিবাগত রাতে একই কোম্পানির লালচান্দ চা বাগানে দুই পাহারাদারকে বেঁধে রেখে বিদ্যুৎ কুটির থেকে একটি ৫ কেভি ট্রান্সফরমার চুরি করে নেয় দুর্বৃত্তরা। এর আগে ২৫ ফেব্রুয়ারি একই বাগানের ৪ নম্বর সেকশন থেকে আরও একটি ২৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়।

    অন্যদিকে একই কোম্পানির নোয়াপাড়া চা বাগান থেকেও পাম্পঘরের ২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। চোরেরা প্রতিটি ট্রান্সফরমার থেকে ভেতরের তামার কয়েল খুলে নিয়ে বাকিগুলো ফেলে রেখে যায়।

    স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চা বাগান ও আশপাশের এলাকায় ট্রান্সফরমার চুরি করে ভেতরের তামার তার সংগ্রহ করছে।

    একই কোম্পানির তিনটি বাগানে ধারাবাহিক ট্রান্সফরমার চুরির ঘটনায় শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চা উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

  • চুনারুঘাটে ডায়না ট্রাক ভর্তি বিপুল কাঠসহ ৩ জন আটক

    চুনারুঘাটে ডায়না ট্রাক ভর্তি বিপুল কাঠসহ ৩ জন আটক

    সিলেট বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে চুনারুঘাট কালেঙ্গা রেঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ডায়না ট্রাক ভর্তি বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন ও ডেপুটি ফরেস্ট রেঞ্জার মোঃ আব্দুল খালিকসহ একটি দল কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর আগর বাগান এলাকায় টহল দিতে গেলে একটি ডায়না ট্রাক লক্ষ্য করা যায়। ট্রাকের চালক বন কর্মকর্তাদের দেখে দ্রুত চুনারুঘাট বটতলা দিকে চলে গেলে, বন কর্মকর্তারা ধাওয়া করে গাড়িটি আটক করেন।
    আটককৃতরা হলেন: মোঃ সাকিব মিয়া (২৫), হুরপাড়া, চুনারুঘাট, মোঃ নূর আলম (২৪), গোবিন্দপুর, মোঃ মোজাম্মেল হক সুমিত (২৮), গোয়াসপুর।

    তদন্তে দেখা গেছে, আটককৃতরা কাঠের জন্য কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। গাড়ির মালিক ও কাঠের মালিক একই ব্যক্তি।
    আটককৃতরা বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে। ডায়না ট্রাক ও উদ্ধারকৃত কাঠ ফরেস্ট রেঞ্জ অফিসে হেফাজতে রয়েছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • চুনারুঘাটে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ; মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা

    চুনারুঘাটে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ; মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে ইসলামী ফ্রন্ট মনোনীত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির কর্মী আবিদ হাসান শিপনের প্রচারণামূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

    ঘটনার পর আবিদ হাসান শিপন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

     

    এদিকে এর আগের দিন চুনারুঘাট উপজেলাও প্রচারণাকালে একই প্রার্থীর এক কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

    ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

    এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম বলেন,

    “এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    স্থানীয়দের দাবি, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

  • আগামী ১৪ জানুয়ারি শুরু হচ্ছে মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী ওরস

    আগামী ১৪ জানুয়ারি শুরু হচ্ছে মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী ওরস

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে আগামী ১৪ জানুয়ারি বুধবার থেকে ৩ দিন ব্যাপী ৭০৫ তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক শুরু । পবিত্র বাৎসরিক ওরস শেষ হবে ১৬ জানুয়ারি (শুক্রবার)।

    ঐতিহাসিক মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি বলেন, সিলেট পণ্য ভূমিতে শায়িত হযরত শাহজালাল (রহঃ) এর ৩৬০ আউলিয়ার মধ্যে বহুল আলোচিত ব্যক্তিত্ত্ব প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী ( মদনী) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) মদিনা শরীফে জন্ম গ্রহন করেন ১২৫০ খ্রীষ্টব্দে। তিনি বাগদাদ থেকে দিল্লিতে এসে সুলতান আলা উদ্দিন খিলজির অধীনে ফৌজি বিভাগে যোগদান করেন। তার কামালিয়াতে পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্বে সিলেট অঞ্চলে বিজয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথি মধ্যে সিলেট অঞ্চলে হযরত শাহজালাল ইয়েমনী (রহঃ) সঙ্গে মোলাকাত হয় হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ) । এসময় মুসলমানদের উপর রাজা গৌর গোবিন্দ অত্যাচারের সংবাদ পেয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন তিনি।

    ৭০৩ হিজরি ১৩০৩ খ্রীষ্টাব্দে সিলেট অঞ্চলকে বিজয়ের পর এ তরফ রাজ্য বিজয় করেন । ১৩০৪ খ্রীষ্টাব্দে মুড়ারবন্দ নামক স্থানে তরফ রাজ্যের শাসনকর্তা হিসেবে নিযুক্ত হয়ে বসতি স্থাপন করেন। তিনি মৃত্যুর পূর্বে বলে ছিলেন , তার দেহ মোবারক পূর্ব – পশ্চিমে দাফন করার জন্য নির্দেশ দেন কিন্তু তাঁর সঙ্গী সাথিরা এ আদেশ গুলো কেহই মানলেন না। শরিয়তের বিধান মতে তার দেহ উত্তর – দক্ষিণ দাফন করেন আশেকান ভক্ত বৃন্দরা । তার দেহ দাফন করার ৪০ কদম দূরে যাওয়ার পর বিকট শব্দ অলৌকিক ভাবে মাজার শরীফ পূর্ব – পশ্চিম ঘুরে যায়। তিনি মাজার শরীফ এখনো পূর্ব – পশ্চিমে রয়েছে।

    আগামী ১৪ জানুয়ারি থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশ সামনে রেখে এখন থেকে বিভিন্ন পণ্য দোকান পাঠ ও কাফেলা বসার জন্য স্থান নির্ধারণ করে নিচ্ছে । প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র বাৎসরিক ওরশ সফল করার লক্ষ্য দেশের বিভিন্ন স্থান হতে জাতি , ধর্ম নির্বিশেষে চুনারুঘাট উপজেলার ঐতিহাসিক মুড়ার বন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে পূর্ব – পশ্চিমে শায়িত হযরত সৈয়দ শাহ নাসির সিপাহসালার (রহঃ) এর পবিত্র বার্ষিক ওরসে যোগ দেবেন। উক্ত তিনদিন ব্যাপী বার্ষিক পবিত্র ওরশে অংশ গ্রহনের জন্য সারা দেশের ঐতিহাসিক মুড়ারবন্দ দরবার শরীফের আশেকান ভক্ত বৃন্দকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি।