Category: ইসলাম ও জীবন

  • মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী সজীব দাস ও রাজু কৈকির ফাঁসির দাবীতে মানববন্ধন 

    মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারী সজীব দাস ও রাজু কৈকির ফাঁসির দাবীতে মানববন্ধন 

    আবদুর রউফ আশরাফ।। মহানবী (সা.) কে কটূক্তিকারী সজীব দাস ও রাজু কৈকির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে হবিগঞ্জ সংগ্রাম পরিষদের মানববন্ধন  অনুষ্টিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায়, হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারী গ্রেফতারকৃত হবিগঞ্জ সদরের আব্দুল্লাহপুর গ্রামের ‘সজীব দাস ও মাধবপুরের ‘রাজু কৈরি’র সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর পক্ষ থেকে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

     

    জানা যায়, বিগত ৩১ আগস্ট শনিবার, হবিগঞ্জ তেঘরিয়া ইউপির আব্দুল্লাহপুর গ্রামের বিবাশ দাশের পুত্র, সজীব দাশ, তার ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের প্রবর্তক সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) সহ সকল নবীদের নিয়ে কটাক্ষ ও কুরুচিপূর্ণভাবে গালমন্দ করে, যা সর্বস্তরের মুসলমানদের হৃদয়ে আঘাত লাগে এবং মুসলমানদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। গত ৩১আগস্ট অভিযান চালিয়ে সজীব দাশ (২২) কে গ্রেফতার করা হয়।

    তার সর্বোচ্চ দাবি চেয়ে গত ২ সেপ্টেম্বর, সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

     

    আরো জানা যায়, মাধবপুরেরে সুরমা চা বাগানের সুভাষ কৈরির ছেলে রাজু কৈরি ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়।

     

    মহানবী (সা.) নিয়ে কটূক্তিকারী গ্রেফতারকৃত হবিগঞ্জ সদরের আব্দুল্লাহপুর গ্রামের ‘সজীব দাস ও মাধবপুরের ‘রাজু কৈরি’র সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর বিশাল মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে আল্লামা ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদীর সাহের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, মাদরাসার ছাত্র উস্তাদসহ কয়েক হাজার মুসল্লি প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহন করেন।

    এসময় বক্তব্য রাখেন ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা লোকমান সাদী,সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবের আল হুদা চৌধুরী,মাওলানা সোহেল আহমদ,মাওলানা আব্দুল আজীজ,পৌর শাখার সচিব মাওলানা নোমান আহমদ,মাওলানা আবু সুফিয়ান,শামসুল হুদা,মাওলানা আঃ হাই বাহুবলী,মামলার বাদি জনবা শাহিন মিয়া ,আব্দুল হালিম,মাওলানা ফখরুল ইসলাম,মাওলানা আজিজুর রহমান মানিক,মুফতি তাফাজ্জুল হক,মুফতি বশির আহমদ প্রমুখ।

    মানববন্ধন শেষে স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।

  • হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন 

    হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: উদযাপন 

    হবিগঞ্জ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।

    ঈদে মিলাদুন্নবী (স.) উপল‌ক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ ও মসজিদ সম্বনয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিভিন্ন সংগঠনের ব্যানারে জশনে জুলুছ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থে‌কে বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে খন্ড খন্ড জশনে জুলুছ সহকারে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা পদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ নিমতলায় জড়ো হয়।

    সেখানে আলোচনা সভায় স্থানীয় আলেম ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ এবং আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

    জেলা প্রশাস‌কের কার্যালয়স্থ নিমতলায় গি‌য়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং আ‌খেরী মোনাজা‌তের মধ্য দি‌য়ে জশনে জুলুস শেষ হয়।

    হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে হাজার হাজার নবী প্রেমিকরা অংশ গ্রহন ক‌রেন।

    এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।

  • সিলেটে জুমার খুতবারত অবস্থায় ইমামের ইন্তেকাল

    সিলেটে জুমার খুতবারত অবস্থায় ইমামের ইন্তেকাল

    সিলেটের গোলাপগঞ্জে জুমার খুতবা চলাকালে মৃত্যুবরণ করেছেন ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    জানা যায়, অসুস্থতার কারণে শুক্রবার জুমার শেষ ইমামতি করতে চেয়েছিলেন। তার বিদায় উপলক্ষে নামাজ শেষে এলাকাবাসী তার বিদায়ের আয়োজন করেছিল। কিন্তু তার এমন মৃত্যুতে মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সুলতান আহমদ মজনু।

    আরো জানা যায়, শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহিবুল হক জুমার নামাজের দ্বিতীয় খুতবার সময় অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এলাকাবাসী তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    মাওলানা মুহিবুল হক কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা। প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি উপজেলার চৌঘরী জামে মসজিদের ইমাম ছিলেন।

  • হবিগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

    হবিগঞ্জে ইসলামি আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    ছাত্র- জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্বতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামিক সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্টিত হয়েছে।

    অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    অনুষ্টানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার ইসলামী আন্দোলনের সভাপতি মহিব উদ্দিন আহমদ সোহেল সঞ্চালনায় ছিলেন শামসুল হুদা। এছাড়াও অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

    সম্মেলনে বক্তাগণ দায়িত্বশীলের গুণাবলি, কিভাবে মান উন্নয়ন এবং বিভিন্ন ইউনিয়নের কমিটি গঠনের ব্যাপারে আলোকপাত করেছেন।

  • রাসূল (সা.)কে নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবিতে স্মারকলিপি

    রাসূল (সা.)কে নিয়ে কটুক্তিকারীর শাস্তির দাবিতে স্মারকলিপি

    আবদুর রউফ আশরাফ।। রাসূল (সা.) সহ সকল নবীদের কটুক্তিকারী সজীব দাশের সর্বোচ্চ শাস্তির দাবি চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

    গত ৩১ আগস্ট শনিবার, হবিগঞ্জ তেঘরিয়া ইউপির আব্দুল্লাহপুর গ্রামের বিবাশ দাশের পুত্র, সজীব দাশ, তার ফেসবুক আইডিতে ইসলাম ধর্মের প্রবর্তক সর্বশেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) সহ সকল নবীদের নিয়ে কটাক্ষ ও কুরুচিপূর্ণভাবে গালমন্দ করে, যা সর্বস্তরের মুসলমানদের হৃদয়ে আঘাত লাগে এবং মুসলমানদের মঝে উত্তেজনা সৃষ্টি হয়।

    গত ৩১ আগস্ট রাত ১১ টার সময় অভিযান চালিয়ে সজীব দাশ (২২) কে হবিগঞ্জ সদর থানার পুলিশ গ্রফতার করে।

    তার সর্বোচ্চ দাবি চেয়ে আজ সোমবার  (০২ সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বিনির্মাণ হবিগঞ্জ, বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখা, ও বক্তা পরিষদ হবিগঞ্জ সংগঠন থেকে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আহমদুল হক, মাওলানা নোমান আহমদ, মুফতি তাফাজ্জুল হক, মাওলানা মাহফুজ আল মানসুর, মাওলানা শায়খ গাজী নাছির উদ্দিন আল হাদী, মুফতী ফায়জুল কারীম, মাওলানা আশিকুর রহমান, মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, মুফতি হাবিবুর রহমান আইয়ূবী, মাওলানা নোমান আল-হাবীব, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।

  • হবিগঞ্জে ওয়াফার উদ্যোগে দা’ওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

    হবিগঞ্জে ওয়াফার উদ্যোগে দা’ওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত

    আবদুর রউফ আশরাফ: গতকাল ২১ জুন, শনিবার, বিকাল ৩টা থেকে সুলতান মাহমুদপুর জামে মসজিদ সুলতান মাহমুদপুর, দক্ষিণপাড়া, হবিগঞ্জে ওয়াফার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

    মাওলানা মুহাম্মদ তাফাজ্জুল হক ও মাওলানা আবু বকর ব্যবস্থাপনায়, মাওলানা বুরহান আইয়ুব-এর সঞ্চালনায় উক্ত দাওয়াহ বিষয়ক কনফারেন্সে অনুষ্ঠিত হয়।

    বাদ আসর মাওলানা নাজমুল হুদা চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল কনফারেন্স শুরু হয়। কনফারেন্স আলোচনা করেন, মুফতী সাঈদ আহমাদ হাফিযাহুল্লাহ, বিভাগীয় প্রধান, দা’ওয়াহ ওয়াল ইরশাদ, দারুল উলুম হাটহাজারী, মুফতী আইনুল হক কাসেমী হাফিযাহুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ, ঢাকা, মাওলানা আনাস চৌধুরী, শিক্ষক,দারুল ইরশাদ ওয়াদ দা’ওয়াহ আল ইসলামিয়া,মাওলানা সাবের চৌধুরী প্রমুখ।

    জেলার সর্বস্থরের উলামায়েকেরাম, বিভিন্ন উপজেলা থেকে আগত ডেলিগেটবৃন্দ ও সুধী সমাজ উপস্থিত থাকেন।

    উল্লেখ্য, ওয়াফা, হবিগঞ্জের তরুণ উলামায়ে কেরামের একটি দীনি সার্কেল। যেখানে স্কুল এবং কলেজ পড়ুয়াদেরও সরব উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞ উলামায়ে কেরামের তত্বাবধানে ওয়াফার কার্যক্রম চলে আসছে। ‘খিদমাহ, দা’ওয়াহ, তাযকিয়াহ’ হচ্ছে তাদের লক্ষ্য।

  • নুরানী বোর্ডের মেধা তালিকায় মম্বাউল উলূম ৯ম, জিপিএ ৫ ১১ টি

    নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশে এর তৃতীয় শ্রেণীর সমাপনী কেন্দ্রীয় পরীক্ষায় ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মম্বাউল উলূম (যশকেশরী মাদরাসা) কাঙ্খিত ফলাফল অর্জন করেছে।মেধাতালিকার শীর্ষে নবমস্থান অর্জনসহ জিপিএ ফাইভ পেয়েছে ১১টি, জিপিএ ফোর পেয়েছে ৬ টি, জিপিএ থ্রী ১ টি। পাশের হার ১০০%। মেধা তালিকায় ৯ম স্থান অধিকারকারী পরীক্ষার্থী মিনহাজুর রহমান। প্রাপ্ত নম্বর ৬৮৮

    ১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের এ ফলাফলে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে মাদরাসার মুহতামিম আবদুল জলীল ইউসুফী ও শিক্ষাসচিব আ.শ.ম নজরুল ইসলাম নুরানী বিভাগের পরীক্ষার্থী,শিক্ষকমন্ডলী,অভিভাবকসহ সকল সুধীদের আন্তরিক অভিবাদন জানান।