চুনারুঘাটে গাঁজাসহ ২ যুবক আটক

চুনারুঘাটে গাঁজাসহ ২ যুবক আটক

মীর দুলালঃ

অদ্য ৭/৯/২০ ইং মঙ্গলবার সকাল ১০ ঘঠিকায়
১০ কেজি গাঁজাসহ নালুয়া চা বাগান থেকে ২ যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক যুবকরা নালুয়া চা বাগানের দমদ মিয়া ঠিলার মধু মঙ্গল তাতীর ছেলে পলাশ তাতী (২২) ও প্রমোদ কর্মকার এর ছেলে পিন্টু কর্মকার (২১)।

 

আজ সকালে চুনারুঘাট -শায়েস্থাগঞ্জ পুরাতন সড়কের চানভাঙ্গা নামক স্থানে থেকে গাঁজা সহ দুই জন কে আটক করেন পুলিশ।

আটক মাদক ব্যবসায়ীদের নামে বিভিন্ন থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে।এতে ধারনা করা যায় তারা মাদক পাচারকারী ও মাদকের ব্যাবসা চালিয়ে যাচ্ছিল।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করে বলেন,  মাদক শব্দটা যেখানে, সেখানে আমার আপোষ নেই।পুলিষের এ অভিযান অব্যাহত থাকবে।

গত ১মাসে পুলিশ উল্লেখযোগ্য মাদক ও মাদক ব্যবসায়ীদের আটক করে নজির সৃষ্টি করেন।

Share this news as a Photo Card

08 September 2020

চুনারুঘাটে গাঁজাসহ ২ যুবক আটক

www.hostbuybd.com