চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত উদ্ধার

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত উদ্ধার

চুনারুঘাট উপজেলার মহদিরকোনা গ্রামে দিলারা আক্তার (৩০) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ওমান প্রবাসী কাওছার মিয়ার স্ত্রী। (২৬ আগস্ট) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রান্না ঘরের বঁাশের তীরের সাথে গলায় উড়না পেঁচানো অবস্থায় দিলারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান শ্বশুড়বাড়ির লোকজন৷

তাকে উদ্ধার করে তাৎক্ষনিক স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার দিলারা’কে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দিলারার পরিবারের দাবী, দিলারা আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে দিলারার শশুর এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ছেলে ৪/৫ মাস যাবৎ টাকা পয়সা না দেয়ার কারণে দিলারা আত্মহত্যা করেছে।

চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জে মর্গে লাশ প্রেরন করেন।

Share this news as a Photo Card

27 August 2021

চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত উদ্ধার

www.hostbuybd.com