মোবাইল চার্জে লাগিয়ে ঘুম, বিস্ফোরণে যুবকের মৃত্যু

Mobile-14125

মোবাইল ফোন চার্জে লাগিয়ে ঘুমাচ্ছিলেন এক যুবক। এই ঘুম আর কোনদিন ভাঙবে না। চার্জে থাকা মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে ২২ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, নিহত ওই যুবকের নাম কুনা প্রধান। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িষ্যার জগতসিংপুর জেলায়।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে। রাতে ওই যুবক মোবাইল ফোন চার্জে দিয়ে ঘুমাচ্ছিলেন। সে সময় মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়ে তাঁর মৃত্যু হয়।
নয়াগর জেলার রানপুর গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, নিহত কুনা প্রধান পারাদ্বীপ এলাকার জগন্নাথ মন্দিরের নির্মাণে কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। জগন্নাথ ট্রাক-মালিক সংস্থার অধীনে ওই নির্মাণকাজ চলছে।

পাকিস্তানে ট্রেনে আগুনে নিহত ৬২

ওই সংস্থার প্রেসিডেন্ট চাইলা চন্দ্র জেনা জানিয়েছেন, তিনি এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেছেন। সোমবার ভোর ৫টার দিকে এই খবর পান তিনি ও সঙ্গে সঙ্গে পুলিশকেও এই ঘটনা জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

18 November 2019

মোবাইল চার্জে লাগিয়ে ঘুম, বিস্ফোরণে যুবকের মৃত্যু

www.hostbuybd.com