সদর, বাহুবল ও মাধবপুরে অভিযান পরিচালনা

অভিযান পরিচালনা

Written by

in

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের সদর উপজেলার রাজনগর এলাকায় এক কেজি লবনের মূল্য ১১০ টাকা রাখায় জালালাবাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তরের একটি টিম রাজনগরের এতিমখান রোডের জালালাবাদ স্টোরে অভিযান চালায়।

এ সময় প্রতি পেকেট আধা কেজি লবনের দাম ৫৫ টাকা করে বিক্রি করা হচ্ছিল বলে স্বীকার করেন দোকানের মালিক রিমন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা ৪০ অনুসারে এসময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাহুবল প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে বাহবল বাজারে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে তন্বী স্টোরকে দুই হাজার টাকা এবং তাহমিদ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মিরপুর বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে মের্সাস রহিম স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ করে অধিদপ্তর।

এদিন বাজারে পেয়াজ সংকট কাটাতে অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিেিত প্রতি কেজি ৮০ টাকা মূল্যে অবৈধ গুদামজাতকৃত পেয়াজ জনসাধারণের কাছে বিক্রি করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এএসআই সাইদের নেতৃত্বে বাহুবল থানা পুলিশের একটি টিম।

এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

পেয়াজের দাম বেশি, মূল্য তালিকা না থাকা ও অধিক মূল্যে লবন বিক্রি করার দায়ে ৫ ব্যাবসায়ীকে ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মোবাইল কোর্ট।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বাহুবল বাজার, পুটিজুরী বাজার ও দিগাম্বর বাজারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিষ্টফার হিমেল রিছিল।

এ মোবাইল কোর্টকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স।

মোবাইল কোর্ট শেষে গুজব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার।

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে লবনের দাম বৃদ্ধির গুজব ও অতিরিক্ত দামে লবন বিক্রির অভিযোগে ৮ জন  ব্যবসায়ী কে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মূল্য তালিকা টানানোরও নির্দেশ প্রদান করা হয়।

শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে জরিমানা

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) মাধবপুর উপজেলা কর্মকর্তা তাসনূভা নাশতারাণ ও সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার লবণের দাম বৃদ্ধির গুজবে উপজেলা সদরসহ ধর্মঘর, চৌমুহনী, মনতলা, হরষপুর, নোয়াপাড়া, জগদীশপুর, ছাতিয়াইন ও কালিকাপুর বাজারে বিভিন্ন মুদি দোকানে মনিটরিং করেন।

এসময় অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির অভিযোগে ৮জন ব্যবসায়ীকে নগদ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা তাসনূভা নাশতারাণ জানান,কেউ যদি গুজব ছড়িয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করার অপচেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

19 November 2019

সদর, বাহুবল ও মাধবপুরে অভিযান পরিচালনা

www.hostbuybd.com