অধ্যাপিকা সেতারা বেগম এর মৃত্যুতে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক প্রকাশ

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরীর এক যৌথ বিবৃতিতে ন্যাপের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সংসদ সদস্য, গণমানুষের প্রয়াত নেতা সৈয়দ আশরাফ এঁর সহধর্মিনী এবং বাংলাদেশ ছাত্র সমিতি কেন্দ্রীয় সংসদের সাবেক আহ্বায়ক সৈয়দ মাঈনুল হাসান সুমন এর মাতা অধ্যাপিকা সেতারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার বিকাল ৪ টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি …… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক পুত্র পুত্রবধুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপিকা সেতারা বেগমের মৃত্যুতে হবিগঞ্জ জেলা ন্যাপ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন অধ্যাপিকা সেতারা বেগম একজন প্রগতিশীল মুক্তমনা মানুষ ছিলেন। আমৃত্যু তিনি দেশ ও সমাজের কল্যাণ সাধনে কাজ করে গেছেন।

Share this news as a Photo Card

02 May 2021

অধ্যাপিকা সেতারা বেগম এর মৃত্যুতে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক প্রকাশ

www.hostbuybd.com