চুনারুঘাটে সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে কাভার্ডভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

 

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা এলাকার নতুন ব্রিজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার এসআই আলাউল হক জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইজিবাইকচালক তামীম এবং দুই নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে চুনারুঘাট থানা পুলিশ।

Share this news as a Photo Card

14 December 2023

চুনারুঘাটে সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত

www.hostbuybd.com