জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু 

স্টাফ রিপোর্টার :  হবিগঞ্জের ঐতিহ্যবাহী যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর (জে. কে. এন্ড এইচ. কে.) হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি ও শিক্ষার্থী পূনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও সফলভাবে সম্পাদনের লক্ষ্যে প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় প্রধান কার্যালয় উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এসময় উপস্থিত ছিলেন অব: প্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম, ফেরদৌস আহমেদ, মওদুদ আহমেদ, লিটন আহমেদ, সাবেক কাউন্সিলর শফিকুর রহমান সেতু, রায়হান কলি, নুরুল হক কবির, মাহমুদা খা, জোসনা আক্তার জনি প্রমূখ।

পরে দুপুর সাড়ে ১২ টায় রেজিস্ট্রেশন ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কমিটির আহবায়ক ও সদস্য সচিবের হাতে তুলে দিয়ে শতবর্ষ পূর্তি ও শিক্ষার্থী পূনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। রেজিস্ট্রেশন কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজ শতবর্ষ পূর্তি ও শিক্ষার্থী পূনর্মিলনীর প্রধান কার্যালয়ে চলবে।
রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, হবিগঞ্জ তথা সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজ বিগত ১ শ বছর এতদঞ্চলে শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করে মানবিকগুনসম্পন্ন সত্যিকারের মানুষ হিসেবে দেশে বিদেশে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তৎকালীন ব্রিটিশ শাসনামলে ১৯২৪ সালে বিশিষ্ঠ দানবীর ও শিক্ষানুরাগী যোগেন্দ্র কিশোর ও হরেন্দ্র কিশোর এতদঞ্চলে শিক্ষার বিস্তারে শহরের প্রাণকেন্দ্রে হাইস্কুলটি প্রতষ্ঠা করেন। পরবর্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। মেধাবী ও নক্ষত্রপ্রতীম শিক্ষকবৃন্দ ও ব্যবস্থাপনা কমিটির নিরলস প্রচেষ্ঠায় শিক্ষা ছাড়াও দেশের ক্রীড়া, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আশা করছি শতবর্ষ পূর্তিতে জে. কে. এন্ড এইচ. কে. হাইস্কুল এন্ড কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীর মহামিলনে নবীন ও প্রবীনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরও গভীর হবে।

Share this news as a Photo Card

18 October 2024

জে কে এন্ড এইচ কে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু 

www.hostbuybd.com