শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. তৌহিদ শাহকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

তৌহিদ শাহ শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে জগন্নাথপুর গ্রামের মৃত মো. খোরশেদ শাহের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ পৌরসভা এলাকায় জগন্নাথপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জিআর-৮৪/১৮ (মাসের সশ্রম কারাদণ্ড) ও জিআর-১৩৪/১৩-এর পলাতক আসামি মো. তৌহিদ শাহকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

19 October 2024

শায়েস্তাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

www.hostbuybd.com