ভয়াবহ বন্যায় হবিগঞ্জ সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, দুর্গত মানুষের পাশে ছাত্রশিবির

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সংকটে পড়েছে অসংখ্য গবাদি পশু।

আজ শুক্রবার  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি লায়েক আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যাকবলিত প্রত্যন্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তাদের সঙ্গে ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শেখ মো. তাসিন এবং সদর উপজেলার সভাপতি সাব্বির আহমেদ নোমান।

পরিদর্শনকালে তারা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, বন্যাকবলিত মানুষের জরুরি সহায়তার পাশাপাশি গবাদি পশুর খাদ্য ও সুরক্ষার বিষয়েও তারা মাঠপর্যায়ে কাজ করছেন।

হবিগঞ্জ জেলা শাখার ছাত্রশিবিরের সভাপতি লায়েক আহমেদ বলেন, “এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

তিনি বন্যাদুর্গত মানুষের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

10 July 2026

ভয়াবহ বন্যায় হবিগঞ্জ সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত, দুর্গত মানুষের পাশে ছাত্রশিবির

www.hostbuybd.com