হালাল পশুর যেসব অংশ খাওয়া নিষিদ্ধ

হালাল প্রাণীর রক্ত খাওয়া খাওয়া নিষিদ্ধ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৭টি জিনিস খাওয়া অপছন্দ করতেন।হাদিসে এসেছে–

বিখ্যাত তাবেয়ি হজরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বকরির সাতজিনিস (খাওয়াকে) অপছন্দ করেছেন (মাকরুহ)। তাহলো– প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর–মাদা পশুর গুপ্তাঙ্গ এবংঅণ্ডকোষ।‘ (বায়হাকি)

অন্য হাদিসে এসেছে, ‘রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয়।‘ তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামহালাল পশুর এ অংশগুলো অপছন্দ করতেন–

– প্রবাহিত রক্ত

– অণ্ডকোষ

– চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি (আঁচিল/টিউমার)

– মূত্রথলি

– পিত্ত

– নর ও মাদা পশুর প্রজনন অঙ্গ।

Share this news as a Photo Card

30 July 2020

হালাল পশুর যেসব অংশ খাওয়া নিষিদ্ধ

www.hostbuybd.com