লাখাইয়ে আদর্শ সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আদর্শ সমাজকল্যাণ সংগঠন হবিগঞ্জ এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে লাখাই উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও বিভন্ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রী দের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্টিত।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুর ১১ টায় উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান আদর্শ সমাজকল্যাণ সংগঠনের লাখাই উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ তোফায়েল চৌধুরীর সঞ্চালনায়  অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও লাখাই রিপোর্টারস ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও জেলা কমিটির সভাপতি হাফেজ জাকারিয়া আহমেদ। শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্ভোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা হাফেজ জাকারিয়া আহমেদ।

বক্তব্য রাখেন সংগঠনের লাখাই শাখার সহসভাপতি ইসলাম উদ্দিন,সহসভাপতি যুবায়ের আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি,সহসাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ জ্যামিতি বক্স,খাতা কলম বিতরন শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

Share this news as a Photo Card

06 December 2021

লাখাইয়ে আদর্শ সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

www.hostbuybd.com