লাখাইয়ে তুলার গুদামে অগ্নিকাণ্ড

লাখাইয়ে তুলার গুদামে অগ্নিকাণ্ড

Written by

in

লাখাইয়ে বিসমিল্লাহ জননী বেডিং ষ্টোরের গুদামে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার তুলা ও মেশিনপত্র ভষ্মীভূত হয়েছে।

রবিবার(৬ মার্চ) আনুমানিক দুপুর ২ ঘটিকায় বেডিং ষ্টোরের স্বত্তাধিকারী স্থানীয় বুল্লাবাজার সংলগ্ন বাজারের উত্তর পাশের গুদামে ধো্ঁয়া উঠতে দেখে এগিয়ে এসে অগ্নিকান্ডের বিষয়টি প্রত্যক্ষ করে শোরচিৎকাল শুরু করলে বাজার ব্যবসায়ী ও স্থানীয় পূর্ববুল্লা গ্রামের লোকজন সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এরই মধ্যে তার সেমি পাকা গুদাম গৃহের স মুদয় তুলা ও তুলা ধুনার মেশিন পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। পরবর্তীতে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসেস এর একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

এ ব্যাপারে বেডিং ষ্টোরের স্বত্তাধিকারী জিয়াউর রহমান হবিগঞ্জ নিউজকে জানান, কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা বলতে পারছিনা তবে গুদামের রাস্তার পাশের জানালা খোলা ছিল। হয়তোবা কেউ বিড়ি সিগারেট খেয়ে ফেলতে পারে। আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

Share this news as a Photo Card

06 March 2022

লাখাইয়ে তুলার গুদামে অগ্নিকাণ্ড

www.hostbuybd.com