মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যুবকের লাশ উদ্ধার

মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যুবকের লাশ উদ্ধার

 

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি মনদার বাড়ির ব্রীজের সামনে (বৃহস্পতিবার ০৯ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকার সময় স্হানীয় লোকজন এক মৃত যুবকের লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় সে নিহত হয়েছে।

খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম মোস্তফা সহ একদল পুলিশ ঘটনা স্হলে এসে লাশ উদ্ধার ও দূর্ঘটনার কারণ তদন্ত করছে ।

পুলিশ জানায়,মৃত ব্যক্তি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের ইউনুছ মিয়া মেম্বারের ছেলে বাবলু মিয়া(২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর সুরমা স্কুলের কাজের জন্য বালু ও পাথর রাস্তায় রাখার কারণে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে।

Share this news as a Photo Card

10 September 2021

মাধবপুরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যুবকের লাশ উদ্ধার

www.hostbuybd.com