মাধবপুরে হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাশার, সম্পাদক খায়ের

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এশেদুল হক জিন্টু। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ইমদাদ এবং হবিগঞ্জ এ.কে. হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবুল বাশার সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটের মাধ্যমে মো. আবুল খায়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ওবায়দুর রহমান রাসেল সাংগঠনিক সম্পাদক এবং তপন দেব রায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।

পরবর্তীতে নবনির্বাচিত কমিটির পরামর্শক্রমে মো. নাজমুল হককে সিনিয়র সহ-সভাপতি, মো. জহির উদ্দিন ভূইয়া (শিহাব)কে সহ-সভাপতি, হাফেজ নবীর হোসাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সামছুল আলমকে সহ-সাংগঠনিক সম্পাদক, উজ্জ্বল খানকে দপ্তর সম্পাদক, হাফেজ শামসুর রহমানকে প্রচার সম্পাদক, সুমন দাসকে সমাজকল্যাণ সম্পাদক এবং মুহাম্মদ আবুল হোসেন কয়েসকে সহকারী সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইমরুল হাসান বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের মালিকদের সরকারি নীতিমালা মেনে পরিচালনা এবং সব ধরনের লাইসেন্স হালনাগাদ রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

16 July 2026

মাধবপুরে হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাশার, সম্পাদক খায়ের

www.hostbuybd.com