নবীগঞ্জে এক গৃহবধূ বিষপানে আত্নহত্যা

নবীগঞ্জে এক গৃহবধূ বিষপানে আত্নহত্যা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের আমড়াখাই গ্রাম থেকে রেবা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। রেবা বেগম উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে আমড়াখাই গ্রামের মো: শিপন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিবারের সকলের অগোচরে কীটনাশক পান করেন গৃহবধু রেবা বেগম। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনরা মৃতদেহ বাড়িতে নিয়ে যান।

পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সমীরণ দাশের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

Share this news as a Photo Card

08 September 2021

নবীগঞ্জে এক গৃহবধূ বিষপানে আত্নহত্যা

www.hostbuybd.com