একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

Edu-Board

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ শিক্ষার্থীকে মনোনীত করে তালিকা প্রকাশ করেছে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড।

আজ মঙ্গলবার কলেজে ভর্তির ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ এই তালিকা প্রকাশ করা হয়েছে। এখন ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। এ ছাড়া তাদের মোবাইল ফোনে এসএমএস করেও ফল জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ।

প্রথম পর্যায়ে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জনকে মনোনীত করা হয়েছে। এই শিক্ষার্থীরা যে কলেজের তালিকায় নাম এসেছে ওই কলেজেই ভর্তি হবে, তা এসএমএসে নিশ্চিত করতে হবে। এটা আগামীকাল ২৬ আগস্ট থেকে থেকে ৩০ আগস্টের মধ্যে করতে হবে। এই সময়ের মধ্যে তা না করলে আবেদন বাতিল হবে।

করোনার প্রাদুর্ভাবের কারণে এসএসসির ফল প্রকাশের পরও ভর্তি কার্যক্রম শুরু করতে পারছিল না আন্তশিক্ষা বোর্ড। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনলাইনে একাদশে ভর্তির কার্যক্রম শুরুর দিনক্ষণ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

25 August 2020

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

www.hostbuybd.com