কুমিল্লাতে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, কুমিল্লাঃ নন নার্সদের নিবন্ধন দাবির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় কুমিল্লাতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এর কেন্দ্রীয় সভাপতি সাদিয়া আক্তার এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন  এর যৌথ আহবানে এ মানববন্ধন অধ্য ২৩ই ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১১.০০টা সময় অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনটি কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে কুমিল্লা সরকারি নার্সিং ইনস্টিটিউটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশে বক্তাগণ বলেন,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পেসেন্ট কেয়ার ও নার্সিং টেকনোলজি কোর্স সম্পন্নকারী অপ্রশিক্ষিত ও অদক্ষ নার্সদের অযৌক্তিক নিবন্ধিত দাবি এবং অবৈধভাবে পরিচালিত এসব কোর্স বন্ধসহ পরিচালনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নার্স বান্ধব সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।

এতে অংশগ্রহণ করেন কুমিল্লা সরকারি নার্সিং ইনস্টিটিউট, কুমিল্লা ডায়াবেটিক
এসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট, আর্ট নার্সিং কলেজ।

বক্তব্য রাখেন আফজাল হোসেন, মেহেদী হাসান তন্ময়, আল-মামুন, রুমানা আক্তার, পিয়াস, ফয়সাল আরিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাহুল কুমার সুর, তুষার সরকার, জয়নাল, প্রণব দত্ত, রুমান, পূরবী বেগম, প্রান্ত রানী হাবিবা, নিপা, তাছমিন, মরিয়ম, সোনিয়া, সাইফুল, এনামুল, প্রসণজিত সরকার, রুমানা, মারসানু মারমা, মাছুমা, সারমিন, নীলা, আব্দুল্লাহ, সুব্রত মজুমদার, অনিক, সিনথিয়া, শিল্পী প্রমুখ।

Share this news as a Photo Card

23 February 2019

কুমিল্লাতে বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত

www.hostbuybd.com