৪৮ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে উপজেলার দেউন্দি ক্রস রোডের মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার বিরামচর গ্রামের সোহান মিয়া( ২২), মহলুলসুনাম গ্রামের ইসমাইল মিয়া( ২৩) ও অপু ঘোষ (২৪)।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

29 July 2020

৪৮ পিস ইয়াবাসহ তিন যুবক আটক

www.hostbuybd.com