সিলেট সময় টিভি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেট সময় টিভি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিলেট সময় টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে৷ এ উপলক্ষে গতকাল ১২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা সদরের একটি অভিজাত রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট সময় টিভির পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে এবং অর্থ পরিচালক জাবেদ মাহবুবের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১০ নং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান৷ প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এ্যাডভোকেট মামুন আহমদ রিপন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল জলিল, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সদস্য পৌর বিএনপি নেতা ছালিক চৌধুরী, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ নিরাপদ সড়ক চাই নিশচার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা দক্ষিণ সরকারী কলেজের লাইব্রেরিয়ান লেখক খায়রুল ইসলাম শুয়েব৷

এসময় আরো উপস্থিত ছিলেন চ্যানেলের মানবসম্পদ পরিচালক সুহেল আহমদ, ষ্টাফ রিপোর্টার দিদার আহমাদ চৌধুরী, সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ জামিল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি দুলাল মিয়া, চ্যনেলের বিডিও এডিটর সাকিন আহমদ, সংবাদ উপস্থাপিকা আঞ্জুমান চৌধুরী প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কেটে চ্যানেলের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সিলেট সময় টিভি পরিবারের সদস্যরা।

Share this news as a Photo Card

13 February 2021

সিলেট সময় টিভি’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

www.hostbuybd.com