জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃজাকির হোসেনঃ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে স্ত্রীর সাথে অভিমান করে পঞ্চাশ মৃধা (৪০) নামের এক চা শ্রমিক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে হরষপুর ফাঁড়ির ইনচার্জ এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পঞ্চাশ মৃধা (৪০) ওই গ্রামের জগবন্ধু মৃধার পুত্র। সম্প্রতি তার স্ত্রী পাশের গ্রামে বাপের বাড়িতে বেড়াতে যায়। গত শুক্রবার পঞ্চাশ মৃধা তার স্ত্রীকে আনতে শশুর বাড়ি যান। কিন্তু তার স্ত্রী বাড়ি না আসায় ওইদিন দিবাগত রাতের বেলা কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে সাড়াশব্দ না পেয়ে জানালা ভেঙ্গে দেখা যায় তিনি ঘরের তীরের সাথে ঝুলে আছেন।

পুলিশকে খবর দেয়া হলে এসআই রকিবুলের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এসআই জানান, মৃতের ভাই জানিয়েছেন স্ত্রীর সাথে অভিমান করে পঞ্চাশ মৃধা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

Share this news as a Photo Card