জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

সিলেট ওসমানী মেডিকেলে বন্ধ হচ্ছে করোনার চিকিৎসা

সিলেট ওসমানী মেডিকেলে বন্ধ হচ্ছে করোনার চিকিৎসা

করোনাভাইরাসে আক্রান্ত এমন রোগী না পাওয়ায় সিলেটের এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে সরকার। কেননা এসকল হাসপাতাল চালাতে সরকারের অর্থ ব্যয় হচ্ছে, লাগছে জনবল ও যন্ত্রপাতিও। একই কারণে দেশের আরও ১১টি হাসপাতালে করোনা চিকিৎসা কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে।

এরইমধ্যে একটি হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসা বন্ধ করা হয়েছে। এই সপ্তাহে আরও তিনটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এব্যাপারে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা একটি চিঠি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে কোভিড আক্রান্ত রোগী ভর্তির প্রবণতা ক্রমান্বয়ে কমছে। এ কারণে প্রয়োজনীয় কিছু হাসপাতাল রেখে বাকিগুলোর কার্যক্রম দ্রুত বন্ধ করা প্রয়োজন।

কার্যক্রম বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হাসপাতালগুলোর মধ্যে ঢাকার পাঁচটি, চট্টগ্রামের ৬টি এবং সিলেটের একটি হাসপাতাল রয়েছে।

এ ব্যাপারে ওসমানী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি পাইনি। তবে চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card