জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

লাখাইয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরন

লাখাইয়ে বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চাল বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের করোনা ভাইরাসের কারণে ঘরবন্দী অসহায় দুঃস্থ গরীব ও কর্মহীন ২ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল,মোড়াকরি ইউনিয়ন পরিষদের সচিব রঞ্জন দাস,ইউপি সদস্য গীতা রানী দাস, অনুরুদ্র দাস,মুজিবুর রহমান ও গন্যমান্য ব্যক্তি মোঃ জিয়ার উদ্দিন।

Share this news as a Photo Card