মাধবপুরে গাঁজা পাচারের সময় ৩ বোন সহ ৫ জন আটক

মাধবপুরে গাঁজা পাচারের সময় ৩ বোন সহ

হবিগঞ্জের মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে আপন ৩ বোন সহ ৫ জন কে আটক করেছে।

৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, আজ (শনিবার) ভোরে মনতলা ক্যাম্পের সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ধর্মঘর – জগদীশপুর সড়কের দূলর্ভপুর নামক স্থানে অভিযান চালিয়ে একটি সিএনজি আটক করে এ্র ভিতর তল্লাশী চালিয়ে ১৯ কেজি ৫ শ গ্রাম গাঁজা সহ ৩ আপন বোন কে আটক করে। আটককৃতরা হল ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন (৪৫) , সাফিয়া খাতুন (৫০) , পুতুল বেগম(৩০)। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অপরাধে সিএনজি চালক চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া (২৪) নামে একজন কে আটক করা হয়।

অপরদিকে আজ সকালে রাজেন্দ্রপুর ক্যাম্পের হাবিলদার নুরুল হকের নেতৃত্বে কৃষ্ণপুর রাস্তায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ সিএনজি চালক উপজেলার গোবিন্দপুর গ্রামের লিটন মিয়া কে আটক করে।

Share this news as a Photo Card

17 July 2021

মাধবপুরে গাঁজা পাচারের সময় ৩ বোন সহ ৫ জন আটক

www.hostbuybd.com