জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে বনবিভাগের অভিযানে বর্ন্যপ্রাণী উদ্ধার

হৃদয় এস এম শাহ্-আলমঃ বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ, মাধবপুর থানা পুলিশ এবং বর্ন্যপ্রানী অভিযান সোসাইটি ও পাখি প্রেমিক সোসাইটির সদস্যদের এর যৌথ অভিযানে বিভিন্ন প্রকার পাখি ও ফাঁদ,খাঁচা সহ নানান আলামত জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করা হয় বৃহস্পতিবার (২৮ জুলাই ২২) বিকালে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আলাকপুর গ্রামে রেনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালিত হয়।

এসময় অভিযান পরিচালনা করে বর্ন্যপ্রাণী ৪ টি ঘুঘু পাখি, ১ টি শালিক,৪ টি কুরা পাখি সহ পাখি শিকার করার নানান সরঞ্জাম ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ বর্ন্যপ্রাণী ব্যবস্হাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী জানান,আমরা বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধ্যান পেয়েছি।যারা এই পাখিগুলো শিকার করেছে।তাদের বিরুদ্ধে বর্ন্যপ্রাণী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যৌথ অভিযানে অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করতে সক্ষম হয়েছি ও পাখিও উদ্ধার করতে পেরেছি।

তিনি আরো বলেন,পরিবেশ সংরক্ষণে বর্ন্যপ্রাণী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নিরীহ বন্যপ্রাণীকে হত্যা না করতে তাদেরকে জানানোর জন্য আহবান জানান তিনি।

এব্যাপারে পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মুজাহিদ মসি বলেন,পাখি পরিবেশে বন্ধু এদের নিধন একটি অমানবিক ও অবৈজ্ঞানিক কাজ।এদের রক্ষায় আমাদের সকল স্থরের জনগন ও প্রশাসনকে এগিয়া আসার আহবান জানাচ্ছি।

এ সময় মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সহযোগীতায় অভিযানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার এস আই শুভ দে সহ সঙ্গী ফোর্স ও বর্ন্যপ্রাণী অভিযান সোসাই হবিগঞ্জের সভাপতি সাংবাদিক হৃদয় শাহ আলম,হবিগঞ্জ বন বিভাগের জিয়াউল হক রাজু,মোঃ রানা মিয়া,টিপুল,হবিগঞ্জ পাখি প্রেমিক সোসাইটি সভাপতি মুজাহিদ মসি প্রমুখ্য।

Share this news as a Photo Card