জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাধবপুরে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

হৃদয় এস এম শাহ্-আলম: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকবাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আন্দিউড়া চকবাজারের কীটনাশক ব্যবসায়ী নন্দন স্টোরের মালিক নন্দন দেবের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের আরও কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দের ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

 

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নন্দন দেব বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কী করব? সব আগুনে পুড়ে গেছে। এখন সার, বিষ ও কীটনাশক বিক্রির সিজন। আমি গতকালও কয়েক লাখ টাকা মাল কিনেছি।

 

চকবাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, আগুন লাগার খবর পেয়েছি। কীভাবে আগুন লেগেছে তা আমার জানা নেই।

 

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনদোষ মল্লিক বলেন, আগুন লাগছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুইটি ইউনিট দেড় ঘন্টায় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Share this news as a Photo Card