জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৪৩ হাজার টাকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরশহরে বৃহস্পতিবার হাট-বাজার ও বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনী, র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং থানা পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— প্রমোদ পাত্র স্টোর (১০,০০০ টাকা), মোঃ আব্দুল হাই স্টোর (১০,০০০ টাকা), মেসার্স নুর এন্টারপ্রাইজ (৩,০০০ টাকা), মাসুদা হার্ডওয়্যার (১০,০০০ টাকা) এবং রাতুল স্টোর (১০,০০০ টাকা)।

ভ্রাম্যমান আদালতের এ অভিযানে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card