হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক (৫৬)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-৪, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৪, পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪৩৫/৩৮০/৪২৭/১১৪ ধারায় দায়ের হওয়া মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল মালেক উপজেলার চানপুর গ্রামের মৃত নছির আলীর ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

