নবীগঞ্জে ব্যবসায়ী নাজমুল ইসলাম নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ডা. মিম্বার টাওয়ারে অবস্থিত সামিয়া টেলিকমের পরিচালক নাজমুল ইসলাম গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে গোয়ালাবাজার থেকে শেরপুরগামী একটি বাসে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন।

 

পরিবার সূত্রে জানা যায়, বাসে থাকা অবস্থায় তার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে যোগাযোগ হয়। তখন তিনি নবীগঞ্জে যাচ্ছেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি এখন পর্যন্ত নিজ বাড়ি কিংবা কোনো আত্মীয়-স্বজনের বাসায় পৌঁছাননি।

 

পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে জানান, আমরা থানায় জিডি করেছি এবং  কেউ যদি নাজমুল ইসলামের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

 

যোগাযোগ: তাজুল ইসলাম: ০১৭১১-৪৬৮০৯৬ আকাশ: ০১৩০৬-৬১৬৭২৭ জুনেদ:০১৩১৬-২১৯৪৬৪

Share this news as a Photo Card

11 July 2026

নবীগঞ্জে ব্যবসায়ী নাজমুল ইসলাম নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

www.hostbuybd.com