বানিয়াচংয়ে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

বানিয়াচংয়ে নতুন বই পেলেন শিক্ষার্থীরা
বানিয়াচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনেই বই পেয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে বাড়ি ফিরেছে।
এখন তাদের একটাই আশা কবে যেতে পারবে বিদ্যালয়ে।
সরকারিভাবে নতুন বছরের প্রথম দিনেই বই বিতরনের নিয়ম করায় সরকার বই বিতরন উৎসব হিসেবে বই বিতরন করে থাকে। ২০২১ সালের ১লা জানুয়ারী বানিয়াচং উপজেলার প্রতিটি বিদ্যালয়ে উৎসবের আমেজে বই বিতরন করা হয়েছে।
উপজেলার সরুভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টায় বই বিতরন উৎসব করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বই বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার,সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম। অনুষ্টান সঞ্চালন করেন প্রধান শিক্ষক অপূর্ব চন্দ চন্দ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীগনের মধ্যে বই বিতরন করা হয়েছে।

Share this news as a Photo Card

01 January 2021

বানিয়াচংয়ে নতুন বই পেলেন শিক্ষার্থীরা

www.hostbuybd.com