খেলাধুলায় মাধ্যমে যুব সমাজ সুস্থ্য জীবন গঠন করতে পারে – আব্দুল মজিদ খান এমপি

সংসদ সদস্য আলহাজ এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেন, খেলাধুলায় মাধ্যমে যুব সমাজ সুস্থ্য সুন্দর জীবন গঠন করতে পারে, মাদকের ছোবল থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। বর্তমান শেখ হাসিনা সরকার খেলাধুলাসহ সাংস্কৃতি বিকাশে নানাবিধ পরিকল্পনা গ্রহন করেছে। প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরী শুরু করেছেন।

তিনি আরো বলেন, অচীরেই গুনই এই খেলার মাঠকে আধুনিকায়ন করা হবে।

শুক্রবার (২৫জুন) বিকাল ৪টায় বানিয়াচং উপজেলার খাগাউড়া গুনই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, নবীগনজ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক বাবু শংকর পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাসদের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল।

এসময় গুনই ফুটবল ক্লাব বনাম নবীগঞ্জ ইউনাইটেড ক্লাবের মধ্যকার খেলায় গুনই ফুটবল ক্লাব ১ শুন্য গোলে এগিয়ে খেলায় বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ১ম পুরস্কার হিসেবে ১টি ঘোড়া তুলে দেন সংসদ সদস্য।

Share this news as a Photo Card

25 June 2021

খেলাধুলায় মাধ্যমে যুব সমাজ সুস্থ্য জীবন গঠন করতে পারে - আব্দুল মজিদ খান এমপি

www.hostbuybd.com