Category: রাজনীতি

  • আবারও পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

    আবারও পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

    নিজস্ব প্রতিনিধিঃ সাক্ষী ও আসামী উপস্থিত না হওয়ায় আবারও পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ রেজাউল করিম সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আগামী ৩০ সেপ্টেম্বর।

    এদিকে মঙ্গলবার মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মেয়র আলহাজ্ব জি কে গউছ এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এই দুই বিএনপি নেতা উচ্চ আদালত থেকে ২০১৭ সালের ৪ জানুয়ারী থেকে জামিনে রয়েছেন।

    উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আব্দুর মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন। ঘটনার সময় মেয়র জি কে গউছ ছিলেন সৌদি আরবে।

    ২০০৫ সালের ৬ জানুয়ারী থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত তার বৃদ্ধ পিতাকে নিয়ে তিনি পবিত্র হজ্জব্রত পালনে ছিলেন। এতেও রক্ষা হয়নি তার। দীর্ঘ প্রায় ১০ বছর পর ২০১৪ সালের ১২ নভেম্বর দাখিলকৃত ৩য় দফা সম্পূরক চার্জশীটে মেয়র জি কে গউছকে আসামী করা হয়।

    ২০১৪ সালের ২১ ডিসেম্বর আদালতে চার্জশীট গৃহীত হলে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করেন মেয়র জি কে গউছ। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। হবিগঞ্জ কারাগারে থাকাকালীন সময়ে মামলার কোন তারিখেই জি কে গউছকে আদালতে হাজির করা হয়নি।

  • হবিগঞ্জ জেলা জামায়াতের ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইয়াতিমদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    সোমবার (২১ রমজান) এ ইফতার মাহফিলের আয়োজন করেন হবিগঞ্জ জেলা জামায়াত।

    জেলা শিবির সভাপতির পিতার ইন্তেকাল

    জেলা জামায়াতের আমির আব্দুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারী মহসিন আহমেদের পরিচালনায় ইফতারে অংশ গ্রহন করে ইয়াতিম শিশুরা।

  • রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে – গউছ

    নিজস্ব প্রতিনিধিঃ গণঅনশন আর মানববন্ধনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। একথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।

    মিষ্টার গউছ বলেন, স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল খালেদা জিয়ার হাত ধরেই। মানুষের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।

    তিনি রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেন।

    সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় গণঅনশন কর্মসূচি শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের নেতাদের পানি পান করিয়ে এ অনশন ভাঙান।

    সভাপতির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুল কথাটি হচ্ছে যে কোনো মূলে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি করতে হবে। সে জন্য আমাদের আন্দোলন শুরু করতে হবে।

    তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসা হচ্ছে না। আমরা বিশেষায়িত হাসতাপাতালে তার পছন্দ মত হাসপাতালের কথা বলেছি। কারণ সরকারি হাসপাতালে সরকারের নিয়ন্ত্রণ থাকে তাই চিকিৎসাও সেইভাবে দেয়া হয়।

  • হবিগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

    নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হবে।

    বিএনপির একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে।

    শনিবার (৬ এপ্রিল) বিকেলে ৪টার সময় ঢাকাস্থ বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সাংগঠনিক খোজ-খবর নিতে সিনিয়র নেতৃবৃন্দের সাথে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্কাইপির মাধ্যমে রূদ্ধতার বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকের শুরুতেই তারেক রহমান জেলা বিএনপির সাংগঠনিক অবস্থার খোজ-খবর দেন।

    বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ জাহিদ হাসান, কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সদ্য বিলপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাবেক এমপি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মী আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক এডভোকেট সম্পাদক এনামুল হক সেলিম।

    দীর্ঘ বৈঠক শেষে হবিগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন একটি শক্তিশালী গ্রহনযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দেয়া হয়।

    এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন জানান, বৈঠক শেষে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন একটি আহ্বায়ক কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

    তিনি বলেন প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে পরে পর্যায়ক্রমে কাউন্সিলরের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

    অপর একটি সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও সদ্য বিলপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিকে গউছ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাবেক এমপি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মী আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম এর সাথে পরামর্শ করে হবিগঞ্জ জেলা বিএনপির একটি আহ্বায়ক কমিটি দেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তাগিদ দেয়া হয়েছে। পরবর্তীতে যাচাই-বাচাই করে কমিটি অনুমোদন দেবেন কেন্দ্রীয় কমিটি।

    এদিকে শনিবার সন্ধ্যার পর থেকেই শহরজুরে আলোচনা ছিল হবিগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত নিয়ে এবং কারা আসছে নতুন কমিটি। শহরের অধিকাংশ স্থানেই বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আলোচনার বিষয়বস্ত ছিল জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে। এখন দেখার পালা কারা আসছে জেলা বিএনপির নতুন নেতৃত্বে।

  • খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করছে সিলেট জেলা বিএনপি

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কারান্তরীন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নগরীর রেজিস্ট্রারী মাঠে অনশন কর্মসূচি পালন করছে সিলেট জেলা বিএনপি।

    শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়। বেলা ১টা পর্যন্ত কর্মসূচি চলবে।

    বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এমএ হক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি’র সহ সভপতি কাউন্সির ফরহাদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, জেলা বিএনপি’র উপদেষ্টা মো. ইলিয়াছ আলী মেম্বর, বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ দলের নেতা-কর্মীরা কর্মসূচিতে যোগ দিয়েছেন।

  • কারাগার থেকে মুক্তি পেলেন জি কে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মী

    নিজস্ব প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে সহিংসতা সহ চারটি মামলায় ১৪ দিন কারাবাসের পর মুক্তি পেলেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছসহ দলের ১৪ নেতাকর্মী।

    রবিবার (৩ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হন গউছসহ ১৪ জন।

    কারাগার থেকে মুক্তি পেলেন জি কে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মী ২

    এর আগে গত ১৮ ফেরুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে চারটি মামলায় জামিন আবেদন করলে বিচারক আমজাদ হোসেন জিকে গউছসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেন।

    জিকে গউছের আইনজীবি এডভোকেট মোঃ নুরুল ইসলাম জানান- একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনাসহ মিথ্যা চারটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন শেষে গত ১৮ ফেব্রুয়ারী নিম্ন আদালতে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

    এর আগে গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেন জি কে গউছসহ অন্যান্য আসামিরা।

  • নেতৃবৃন্দের মুক্তির দাবিতে হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিনিধিঃ খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল।

    সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়।

    সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনির সভাপতিত্বে ও ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি শিপন আহমেদ আছকির, আবুল কালাম আজাদ, রায়হান বেলাল, সহ-সাধারণ সম্পাদক মহসিন আলী মিশু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মাজহারুল ইসলাম রাব্বি, মনিরুল ইসলাম মনি, কাউছার আহমেদ রনি, এ ছাড়া ও উপস্হিত ছিলেন আমিন আহমেদ, আরফিন আব্দাল রিয়াদ, সজিব আহমেদ হৃদয়, কামরুল প্রমুখ।